আশাশুনিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাস্তবায়ন সহযোগি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যাÐ রিডিং স্কিলস অ্যামাং সেকেÐারি স্টুডেন্টস স্কিম সেকেÐারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কর্মশালায় উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪ জন প্রধান শিক্ষক ও লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন। মূল আলোচনা উপস্থাপন করেন, টিম লীডার আব্দুল্লাহ মু. কোরায়শী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। মনিটরিং অফিসার কামরুজ্জামানের উপস্থাপনায় কর্মশালায় আলোচনা রাখেন সহকারি ম্যানেজার রাজেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। #
ক্যাপশান: আশাশুনিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় বক্তব্য রাখছেন ইউএনও মু. ইয়ানুর রহমান।
আশাশুনির বুধহাটায় প্রদর্শণী ক্ষেত পরিদর্শন
আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটা বøকে প্রদর্শণী ক্ষেতের সার্বিত অবস্থা পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়েছে। সোমবার বুধহাটা বøকে বিভিন্ন চাষীর প্রদর্শণী ক্ষেত পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। রাজস্ব অর্থায়নে বুধহাটা গ্রামের সাইফুল্লাহ বাবুর বিনাধান-২৪ এবং আব্দুস সালামের গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রি-ধান ৮৯ প্রদর্শণী খামার পরিদর্শন করা হয়। এসময় প্রদর্শণীতে সাইনবোর্ড স্থাপন এবং পার্সিং করার পরামর্শ প্রদান করা হয়। একই প্রকল্পের আওতায় বুধহাটা গ্রামের ছপুরোন বেগমের বিএডিসি-১ রসুন প্রদর্শণী খামার পরিদর্শন করে আগাছা বাছাইয়ের পরামর্শ দেওয়া হয়। এছাড়া শ্বেতপুর গ্রামে বাংলাদেশ গম গবেষণা কর্তৃক প্রদত্ত বারি গম-২৫ প্রদর্শণীর চাষী আল আমিন ঢালী ও আমিনুর রহমান ঢালীর প্রদর্শণী খামার পরিদর্শন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

