ঢাকাশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ পত্রিকা তুরস্কের ভাগ্য নির্ধারণ করতে পারে না: এরদোগান

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ২১, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেশটির জনগণ তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে , কোন ব্রিটিশ পত্রপত্রিকা নয়। সম্প্রতি ব্রিটিশ একটি সাপ্তাহিক দি ইকোনোমিস্ট তুরস্কের অর্থনীতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার ওই প্রতিবেদনের কঠোর সমালোচরা করে এ সব কথা বলেন। খবর ইয়েনি সাফাকের। ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এসব কথা বলেন। এরদোগান বলেন, আমার দেশে ভাগ্যবদল করবে আমার দেশের জনগণ,আলোচনা করবে আমার দেশের নেতৃবৃন্দ। তারাই এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ব্রিটিশ ওই পত্রিকার প্রতিবেদনকে তুরস্কের বিরুদ্ধে ‘সম্তা প্রপাগান্ডা’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির আরেক কর্মকর্তা।আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এমনটিই ইঙ্গিত দিয়েছেন এরদোগান। একে পার্টির আইন প্রণেতাদের সঙ্গে একটি বৈঠকে এরদোগান সম্প্রতি নির্বাচনের এ তারিখের ইঙ্গিত দিয়েছেন।তুরস্কের প্রেসিডেন্ট পদে ২০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এ দুই দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন ৬৮ বছর বয়সি এ নেতা। মূল্যস্ফীতি আর খাদ্যপণ্যের দামবৃদ্ধির কারণে বেশ বেগ পোহাতে হচ্ছে এরদোগানকে। এবারের নির্বাচনে মূল্যস্ফীতি সামলাতে না পারার খেসারত দিতে হতে পারে একে পার্টির এ নেতাকে। এরদোগানের আমলেই মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তুরস্ক। তবে সম্প্রতি অর্থনৈতিক কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপকভাবে অর্থের মান কমেছে দেশটিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।