আশাশুনি উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরে উপজেলা ছাত্রলীগের নব অনুমোদিত কমিটির আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদের সামনে হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। নব গঠিত কমিটির সভাপতি রাসেল হাসেনের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, শ্রমিকলীগ সম্মেলন প্রস্তÍুত কমিটির আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, জেলা যুব মহিলালীগ সেক্রেটারী সীমা সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আল. শাহ নেওয়াজ ডালিম, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, তাহমিদ হোসেন ডেভিট, সেলিম রেজা সেলিম, বিকাশ সরকার, রবিউল ইসলাম নবু, জুয়েল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নাহিদ রানা, জাহিদ, ফরহাদ, মোস্তফা, আশিক, সাদ্দাম, জহুরুল, শামছুর, মামুন, সিজান, শাওন, মিলন, মিঠুন, জাহিদ, লিংকন, সবুজ, সাকিব, মামুন, বাবু, শামীম প্রমুখ। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বালিয়াপুর বৃদ্ধা তহমিনা খাতুন স্বামীর ন্যায় বিচার পেতে অশ্রæঝরা আকুতি জানিয়েছেন। শনিবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুরস্থ নিজস্ব বাসভবনে আল. আব্দুল লতিফ মোল্যার স্ত্রী তহমিনা খাতুন লিখিত বক্তব্য ও সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার স্বামী একজন নিরিহ ও ধর্মপ্রাণ মানুষ। তিনি কোন প্রকার রাজনীতির সাথে যেমন জড়িত নন, তেমনি কোন প্রকার ঝামেলায় যাননা। মসজিদে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করে আসছেন। তারা স্বামী-স্ত্রী দু’জনে হজ্বব্রত পালন করার পর থেকে একেবারেই নিরিবিলি জীবন যাপন কবরে আসছেন। তিনি বলেন, বৃদ্ধ স্বামীকে গত ৬ ডিসেম্বর আনুমানিক রাত্র ৪ টার দিকে বাড়ি থেকে পুলিশী জিজ্ঞাসাবাদের কথা বলে থানা হেফাজতে নেয়া হয়। তাদের ধারনা এলাকার কারো ষড়যন্ত্রে ভুল তথ্যের শিকার হয়েছেন তিনি। তিনি বিষয়টি যথাযথ তদন্ত পূর্বক সত্য উদঘাটন করে ন্যায় বিচারের দাবীতে পুলিশ প্রশাসনসহ আইন আদালতের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পাইথালীতে গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে। পাইথালী তমালতলা পূজা মন্দিরে গীতা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মন্দিরের সভাপতি মৃনাল দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুলের উদ্বোধন করেন বদরতলা সনাতন ধর্মীয় জাগরনী সংঘের সভাপতি মাস্টার কানাই লাল মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্ম জাগরনী সংঘের নেতৃবৃন্দ, তমালতলা পূজা মন্দিরের সাধারণ সম্পাদক অনিমেষ দাশসহ স্থানীয় সনাতন ধর্মালম্বি নারী-পুরুষ। উল্লেখ্য, স্কুলে প্রতি শুক্রবার বিকাল ৩ টা হতে ৪ টা পর্যন্ত প্রভাষ মুখার্জী ক্লাশ করবেন।