আর্জেন্টিনা মানেই আতঙ্ক কোটি কোটি দর্শক হৃদয়ে রয়েছে তাদের স্থান নানা সমীকরণকে উপেক্ষা করে বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পোল্যান্ডকে ২ গোলে হারিয়ে শেষ ১৬ তে জায়গা করে নিয়ে গেল মেসিদের দল। আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচা মরার লড়াই। সেই ম্যাচে প্রথম অধ্যায় মেসির প্লান্টি ঠেকিয়ে দেয় পোল্যান্ডের গোলরক্ষক। ফেলে দেয় আর্জেন্টিনা দেশ সমীকরণের হিসেবে। সেইসব শঙ্কা উড়িয়ে দিয়ে দ্বিতীয় অর্ধে এলিক্স ম্যাক্স ও উইলিয়ামের দারুন দুই গোলে আর্জেন্টিনা দেন জয় নিশ্চিত করে দেয়। যে কারণে মেসি বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬ তে জায়গা করে নিলো। এদিকে মেসিরদের সঙ্গে হেরেও নক আউট পর্বে জায়গা করে নিলো পোলান্ড। খেলার শুরুতে আর্জেন্টিনা রা অসংখ্য আক্রম করেও প্রথমার্ধে কোন ফল হয়নি। দ্বিতীয় অর্ধে একের পর এক আক্রমণ করে বিধ্বস্ত করে ফেলে পোল্যান্ড কে। কাতারের দোহার স্টেডিয়ামে সি গ্রুপের শেষ রাউন্ডে পোল্যান্ডকে হারিয়ে দেয় মেসিরা। এবার হেরেও পোলান্ড শেষ ১৬তে জায়গা করে নিল। তবে মেসি ভক্তদের আশা এই বিশ্বকাপ মেসিরের ঘরে উঠবে। বিশ্বকাপ সফরে এখন কাপ ঘরে তুলতে মরিয়া হবে আর্জেন্টিনারা । লিওনেল মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল। তাদের সঙ্গে গ্রুপ-সি থেকে শেষ-১৬তে গেল পোল্যান্ডও। রবার্ট লেওয়ানডস্কিদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে উঠেছিল আর্জেন্টিনা। শুরুর দিকে রক্ষণ সামলাচ্ছিল পোল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে পোল্যান্ডের বক্সে একের পর এক আক্রমণ করে চলে আর্জেন্টিনা। তবুও গোলমুখ খুলতে পারেননি মেসিরা। মরণ বাঁচন ম্যাচে দ্রুত গোল তুলে নেওয়ার চেষ্টা করছিল আর্জেন্টিনা। তবে পোলিশ গোলরক্ষক তাদের দূর্গ সামলাচ্ছিলেন দায়িত্ব সহকারে। পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
প্রথমার্ধে পোল্যান্ডের প্রাপ্তি সেজনির বেশ কিছু দারুণ সেভ। যার মধ্যে রয়েছে লিও মেসির পেনাল্টি আটকে দেওয়াও। পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি এই ম্যাচের আগে মেসিকে হুমকি দিয়ে রেখেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেসিকে পড়ে নিয়েছেন তিনি। ফলে, তাঁর পেনাল্টি আটকে দেওয়ার জন্য ভালোভাবেই পড়াশোনা করেছেন সেজনি। আজ ম্যচে সেই আত্মবিশ্বাসই ঝরে পড়ছিল সেজনির চোখে মুখে। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। শট নেন মেসি। দারুণ ভাবে সেই শট রুখে দেন সেজনি। মেসিকে উল্টে ওই শট নেওয়ার সময় খানিকটা চাপে দেখা গিয়েছিল। সেজনি পেনাল্টি আটকানোর জন্য নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মেসির দিকে। আর তাঁর দস্তানায় দারুণ ভাবে আটকে গেলও মেসির পাঠানো বল। আত্মবিশ্বাসী সেজনি প্রমাণ করলেন তিনি মেসিকে নিয়ে যা বলেছিলেন, তা ঠিক। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধ সেখানেই শুরু করেন মেসিরা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ৪৬ মিনিটে নহেল মোলিনার পাস থেকে আলেক্সিস ম্যাক আলিস্তারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেজনি জমি ঘেষা বলে বারবার সমস্যায় পড়ছিলেন। আর্জেন্টিনা সেটাকেই কাজে লাগায়। গড়ানো শটেই গোল ম্যাক আলিস্তারের। এর পর ম্যাচের ৬৭ মিনিটের মাথায় এনজো ফার্নান্ডেজের পাস থেকে জুলিয়ান আলভারেজের গোলে ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ অবধি আর কোনও গোল পায়নি দুই দল। তবে আর্জেন্টিনা পোল্যান্ডের বিরুদ্ধে আরও বেশি ব্যবধানে জিততে পারত, যদি না সেজনি বেশ কয়েকটা দারুণ সেভ করতেন।পোল্যান্ডের বিরুদ্ধে আজ গোল দর্শন হয়নি লিও মেসির। তবে কাতার বিশ্বকাপের গ্রুপ-পর্বের শেষ ম্যাচে খেলতে নেমেই এক রেকর্ড গড়েছেন এলএম টেন। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা দেশের জার্সিতে বিশ্বকাপে মোট ২১টি ম্যাচে খেলেছিলেন। আজ কাতারে ৯৭৪ স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে মোট ২২টি ম্যাচে খেলার রেকর্ড গড়েছেন মেসি।