সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনীম নাফি মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে কৃতকার্য হয়েছে বলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান জানান। সে ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা সাবেক ছাত্রনেতা এবং বর্তমান জাতীয় পার্টির জেপি নেতা মো. নাসির উদ্দিন মল্লিক ও আসমা আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে। তাসনীম নাফি পঞ্চম ও অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।