ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে (১ নভেম্বর) থেকে ‘লাল শাড়ি; সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত। সিনেমাটি তিনিই প্রযোজনা করছেন। পরিচালনায় বন্ধন বিশ্বাস। শুটিং সেটেই তিনি আলাপ করেন গণমাধ্যমের সঙ্গে।ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। অনেক আগে বাংলাদেশে নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে। এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্ত খুব বেশি একটা দেখা মেলে না।অন্যান্য দর্শকের মধ্যে তারকাদেরও রয়েছে খেলা নিয়ে বেশ উত্তেজনা। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসও মেতেছেন এতে। আর তাই তো কথা বলেছেন তিনি প্রিয় দলকে নিয়ে।তিনি বলেন, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাপোর্টার আমি। তাই আর সব ফুটবল ফ্যানদেরও ব্রাজিল সমর্থন করতে অনুরোধ জানাই। আগেও ব্রাজিল দল করতাম, তবে সেটা না বুঝে। এখন ফুটবল খেলাটা বেশ বুঝি, তাই ব্রাজিলই আমার সেরা দল। চার বছর পর ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়ে যাকে। ৩২ দেশ লড়বে একটি শিরোপার জন্য। এ এক সীমা ছাড়ানো উন্মাদনা। আর সেই উন্মাদনায় ভেসেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করে উসকে দিচ্ছেন বিপক্ষ দলের দর্শকদের। সে তালিকায় ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি বলেন আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।কেন বর্তমানে ব্রাজিল দল সমর্থন করেন সে ব্যাখ্যাও দিলেন অপু। এ ঢালিউড কুইন বললেন, ‘ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার। ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন।অপু বিশ্বাসের অনেক ভক্ত আছেন যারা আর্জেন্টিনা সমর্থন করেন, তাদের উদ্দেশে কি বলবেন?অভিনেত্রী বললেন, ‘পরিবারের মধ্যেও কিন্তু এমন আছে। আমার ভক্ত যারা ব্রাজিলের সমর্থক তারা আমার সঙ্গে আছেন, যারা অন্য দলের সমর্থক, তাদের সঙ্গে শুধু খেলার সময় যুদ্ধ করব।