ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ঘোষবাগ এলাকার পাইপ ফ্যাক্টেরি সংলগ্ন আনোয়ার ভূঁইয়ার বাড়িতে। ১৩ নভেম্বর রোজ রবিবার আনুমানিক বিকেল ৪টার দিকে ময়লার ট্যাংকি বিস্ফোরণে এক শিশু সহ গুরতর আহত হয়েছেন এক নারী। আহতরা হলেন মোছাঃ জেয়াসমিন (৪০) ও তার পুত্র সন্তান মুসাফ। প্রত্যক্ষদর্শী এক নারী জানান তিনি তার নাতি সহ জেয়াসমিন ও তার সন্তান বাড়িতে অবস্থান করছিলেন। এসময় জেয়াসমিন তার ছেলে কে নিয়ে সেফটি ট্যাংকের উপরে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যাক্তির সাথে কথা বলছিলেন। সেই প্রত্যক্ষদর্শী নারী একটু দূরে তার নাতি কে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণ হলে সে তার নাতিকে নিয়ে দৌড়ে ঘরে চলে যায় এবং ঘর থেকে বের হয়ে এসে দেখেন জেসমিন ও তার সন্তান বিস্ফোরণের কারণে
বাড়ির চালের উপরে গিয়ে পড়েছেন। এসময় স্হানীয়রা তাদের কে দ্রুত উদ্ধার করে আহত জিয়াসমিন ও তার শিশু সন্তান কে নিকটবর্তী আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করায়। এসময় এক্সে করলে দেখা যায় জেয়াসমিন এর মাঝার অধিকাংশ হার ভেঙ্গে গিয়েছে অবস্থা আশঙ্কাজনক
হওয়ায়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য আফজাল সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন কারো বিরুদ্ধে এই ঘটনার গাফিলতির প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিস্ফোরণ টি আশেপাশের আরো ৬ টি বাড়ি সহ রাস্তার কয়েকটি স্লাপে একি সময় বিস্ফোরিত হয়।