বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করা হয়েছে। “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে কর্মসূচীর উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সারাদেশেই ডেঙ্গুর প্রাদূবার বাডছে, ডেঙ্গুর থেকে রক্ষা পেতে ব্রহস্পতিবার (১০নভেম্বর) সকালে বাগেরহাটে পৌরসভার প্রানকেন্দ্র সাধনার মোড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে মানুষকে সচেতন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গুর জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়। এসময় পৌরমেয়র খান হাবিবুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলামসহ পৌরসভা সকল কাউন্সিলরা কর্মসুচিতে অংশ নেন।