পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) অভিযান চালিয়ে বাহাদুর হাওলাদার (২৬) নামের এক মাদক কারবারী গ্রেপ্তার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উত্তর মিঠাখালী মাঝেরপুল স্টিল ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাহাদুর উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কামাল হাওলাদারের ছেলে।ডিবি পুলিশের এসআই আল মামুন হোসেন জানান, উত্তর মিঠাখালী মাঝেরপুল স্টিল ব্রীজ এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাঝের পুল স্টিল ব্রীজের পাশে আবেদ হালাদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর বাহাদুরকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মো. আসলাম উদ্দিন জানান, গ্রেপ্তাকৃত বাহাদুরকে মঙ্গলবার রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআই আল মামুন হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল, মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বাহাদুরকে বুধবার (২ নভেম্বর) মঠবাড়িয়া সিনয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী। ২ নভেম্বর বুধবার সকালে কৃষি অফিস অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করেন।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুর হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকির হোসেন, কৃষি উপ-সহকারি উদ্ভিদ সংবক্ষণ কর্মকর্তা মহসীন উদ্দিন, ডাঃ রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, মো. ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমূখ।সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য সরবরাহের পাশাপশি অর্থনৈতিক চাকা ঘোরাতে বিশাল ভূমিকা পালন করেন। সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছেন। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকের মাঝে সত্তুর শতাংশ ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ও মাড়াই মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের কোথাও যেন ১ শতাংশ জমি অনাবাদি না থাকে । সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট লোকজনদের সতর্ক থাকার আহবান জানান তিনি।